বিএমইউজের ফেনী জেলা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি মাসুম, সম্পাদক আনোয়ার

ফেনী প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)-এর ফেনী জেলা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২০ জুন) সকালে ফেনী ট্রাংক রোডের নাহার চৌধুরী চাইনিজ রেস্টুরেন্টে এই নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনে সভাপতি পদে মো. মাসুম বিল্লাহ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান ও মো. গাজিউল হক। যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী নুরুল আলম নিলু ও মো. আতিকুর রহমান রোজেন এবং সাংগঠনিক সম্পাদক পদে আবু জাফর হৃদয় নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক পদে নিমাই চন্দ্র মজুমদার, কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান পলাশ, সহ-কোষাধ্যক্ষ পদে মহি উদ্দিন মিয়াজী সেজু, দপ্তর সম্পাদক পদে শহিদুল ইসলাম তোতা এবং সহ-দপ্তর সম্পাদক পদে ফখরুল ইসলাম জুয়েল নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে আরাফাত হোসেন এবং ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. মোয়াজ্জেম হোসেন মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কমিটির নবনির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন: মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ শেখ কামাল, মো. ওবায়দুল হক, জহিরুল ইসলাম জাহাঙ্গীর, আফতাব হোসেন মমিন ভূঁঞা এবং আলাউদ্দিন সবুজ।
সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আমির হোসেন তানভীর, জিয়া উদ্দিন, কামাল উদ্দিন, জাফর ইমাম রতন এবং জহিরুল ইসলাম খাঁন।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শেখ কামাল। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কামাল উদ্দিন ভূঁইয়া ও আফতাব মমিন ভূঁঞা।



